Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৪

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২০, ০১:৪৩ পিএম

আড়াইহাজারে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৪
Swapno

আড়াইহাজারের একটি চায়ের দোকানের সেপটিক ট্যাংক বিস্ফোরণে দোকানদারসহ ৪ জন দগ্ধ হয়েছেন। আজ আড়াইহাজার বাজারের হরমুজ আলীর চায়ের দোকানে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের আগুনে দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আড়াইহাজার ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জানান, গ্যাসের মধ্যে কে বা কারা সিগারেট খেয়ে ফেলেছেন। আগেই সেপটিক ট্যাংকে কিছু গ্যাস জমা ছিল। পরে সেই গ্যাসের সাথে সিগারেটের আগুনে বিস্ফোরণ হয়ে সেখানে আগুন লেগে যায়। আহতদের আশঙ্কাজনকভাবে ঢাকায় পাঠানো হয়েছে।

 

অগ্নিদগ্ধরা হলেন- নরসিংদীর শিবপুরের জয়নাব আলীর ছেলে মনসুর (৫০), চায়ের দোকানদার আড়াইহাজারের মনপুরা এলাকার আব্দুস সাত্তারের ছেলে হরমুজ আলী, কান্দাপাড়া এলাকার রমিজউদ্দিনের ছেলে আলম (৫২) ও রমজানের ছেলে ইব্রাহীম (২৬)।


বিস্ফোরণের খবর পেয়ে  আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সোহাগ হোসেন, পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন