Logo
Logo
×

নগরের বাইরে

তারেক রহমানের পক্ষে আড়াইহাজারে যুবদলের অর্থ ও ঈদ উপহার বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ মে ২০২০, ০৪:৩২ পিএম

তারেক রহমানের পক্ষে আড়াইহাজারে যুবদলের অর্থ ও ঈদ উপহার বিতরণ
Swapno

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে আড়াইহাজারে যুবদলের উদ্যোগে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মাঝে ঈদউপহার সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়েছে।

 

শনিবার ( ২৩ মে ) সকালে কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক প্রয়াত নেতা এএম বদরুজ্জামান খান খসরুর ইলমদীর বাসভবনে জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের দিক নির্দেশনায় নেতাকর্মীদের মাঝে এসব ঈদ উপহার ও অর্থ বিতরণ করা হয়।

 

জেলা যুবদলের সিনিয়র সভাপতি মো. সালাউদ্দিন চৌধুরী সালামতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান সুমন।

 

সভাপতির বক্তব্যে সালাউদ্দিন চৌধুরী সালামত বলেন, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক প্রয়াত বদরুজ্জামান খসরু সাহেবের সুযোগ্য সন্তান আড়াইহাজার বিএনপির কর্ণধার মাহমুদুর রহমান সুমন ভাইয়ের দীক নির্দেশনায় জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের ভাইয়ের নেতৃত্বে আমরা বেশ কয়েকবার ত্রাণসামগ্রী বিতরণ করেছি । যদি করোনাভাইরাস থাকবে ততদিন আমরা অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো।

 

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম ক্ষমতায় আসার পর সারাদেশে নারী ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত করেন। সেই সময়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমার মাকে ইউনিয়ন পরিষদ সদস্য বানিয়েছেন। সেই মায়ের সন্তান হিসেবে আমি গর্ববোধ করি। সেই মায়ের আদর্শ ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করে আসছি এবং আমৃত্যু পর্যন্ত করে যাবো। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।

 

বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহসভাপতি জহিরুল ইসলাম জহির, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক শব্দর আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাকির হোসেন মেম্বার, যুবদল নেতা শফিকুল ইসলাম নিপু, লিটন সিকদার, আব্দুল হামিদ বাবু, আনোয়ার হোসেন, মঞ্জুর হোসেন, কামাল হোসেন, মজিবুর রহমান, আলামিন মোল্লা, সফিকুল ইসলাম, হান্নান মিয়া, আলম মিয়া, আলামিন খান, আশরাফুল ইসলাম আশরাফ, শরীফ মিয়া প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন