Logo
Logo
×

নগরের বাইরে

অসহায় ও দুস্থদের মাঝে অর্থ বিতরণ করলেন শ্রমিকনেতা পলাশ  

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২০, ০৪:০৬ পিএম

অসহায় ও দুস্থদের মাঝে অর্থ বিতরণ করলেন শ্রমিকনেতা পলাশ  
Swapno

ঈদুল ফিতর উপলক্ষে গরীব অসহায় দুস্থদের মাঝে নঅর্থ বিতরণ করলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় তিন হাজার দুস্থ ও অসহায়দের মাঝে এ বিতরণ করেন তিনি।

 

এসময় কাউসার আহমেদ পলাশ বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থদের মাঝে আমি আমার ছোট্ট পরিসরে থেকে তাদের মাঝে কিছু বিতরণ করতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি সব সময় গরিব-দুঃখীদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে যাব।

 

তিনি আরও বলেন, ইতিমধ্যে আমি এলাকার গরিব দুস্থ ও কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এই লকডাউন যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত আমি আমার সাধ্যমত তাদেরকে সহযোগিতা করে যাব। আল্লাহ আমাকে চলার মত তৌফিক দান করেছেন। আমি চাই যে আমার এই সামর্থ্য থেকে গরিব দুঃখীর মুখে হাসি ফোটাতে। যারা এলাকায় বিত্তবান রয়েছেন তারাও আমার মত যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো এই মানুষগুলো একটু খেয়ে পরে বাঁচতে পারবে। তাই আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা এই গরিব-দুঃখীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন