Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে শ্বাসরোধ করে যুবককে হত্যা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২০, ০৩:৪৩ পিএম

সিদ্ধিরগঞ্জে শ্বাসরোধ করে যুবককে হত্যা
Swapno

সিদ্ধিরগঞ্জে হানিফ (৩৬) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে। হানিফ ওই এলাকার গনির ছেলে।


পুলিশ হানিফের নিজ ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছে। এঘটনায় আজ দপুর পর্যন্ত কাউকে গ্রেফতার কিংবা আটক করতে পারেনি পুলিশ।

 

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া থানার ওসি (তদন্ত) আজিজুল হক বলেছেন, নিহত হানিফকে গত রাতের কোন এক সময় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশের গালে আঁচড়ের দাগ এবং গলায় কালচে দাগ দেখা গেছ। বিছানার উপর লাশ পড়েছিল। আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। খুনীদের সনাক্ত ও গ্রেফতারে জোর তৎপরতা শুরু করা হয়েছে। 


স্থানীয়রা জানিয়েছে, হানিফরা তিন ভাই, এক বোন। ভাইয়েরা কাঁচামাল (শাক-সবজি) বিক্রি করে। নিহত হানিফ ইলেক্ট্রিক কাজ এবং পাশাপাশি কাঁচামাল বিক্রি করত। সে সবার সাথে ভাল আচরণ করত। তবে পরিবারে বাবা, ভাইদের মাঝে ঝগড়া হত প্রায়ই। হানিফ ১০/১২ বছর আগে বিয়ে করেছিল কিন্তু তাদের সংসার টিকেনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন