Logo
Logo
×

নগরের বাইরে

কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগ নেতা আক্তারের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ মে ২০২০, ১১:৪২ পিএম

কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগ নেতা আক্তারের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
Swapno

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থদের মাঝে বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেনের উদ্যোগে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।


শুক্রবার (২২ মে) সকালে কলাগাছিয়ার জিওধারা মাধবপাশা এলাকায় আল্লাহর দান এগ্রিকালচারাল ওয়ার্কসপ প্রাঙ্গণে বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঈদ উপহারসামগ্রী বিতরণ।


এসময় কাজিম উদ্দিন প্রধান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি মোকাবেলা করতে দিনরাত কাজ করে চলেছে। করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলায় কর্মহীন, গরীব, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেছেন, যাতে কোন মানুষ না খেয়ে থাকে, সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে। তিনি ৫০লাখ মানুষের খাদ্য সহায়তার জন্য কার্ডের ব্যবস্থা করেছেন। ধারাবাহিকভাবে এ কার্যক্রম চালিয়ে যাবেন প্রধানমন্ত্রী। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আপনার পাশে আছি এবং থাকবো।


কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ বাবু, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. শাহজাহান, আওয়ামী লীগ নেতা ইস্তিয়াক উদ্দিন জার্জিস, ওবায়দুল উল্লাহ, শামসুল হক, নারায়ণ চন্দ্র হালদার, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক ১নং ওয়ার্ডের সভাপতি হাজী কামরুল হাসান জজ, আওয়ামী লীগ নোতা আমিনুল ইসলাম, মো শাহজালাল, আসাদুল্লাহ মাস্টার, কলাগাছিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আ. সালাম, কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, শ্রমিক লীগ নেতা হারুন মিয়া প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন