Logo
Logo
×

নগরের বাইরে

শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করলেন পলাশ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২০, ১১:৩২ পিএম

শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করলেন পলাশ
Swapno

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেখ রাসেল স্মৃতি সংসদ কুতুবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে করোনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। 


শুক্রবার (২২ মে) দুপুরে পাগলা বাজারে ৫ শতাধিক পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদসামগ্রী তুলে দেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা কাউসার আহমাদ পলাশ। 


সংগঠনের কুতুবপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. বাবুল হাওলাদারের সার্বিক তত্বাবধানে এসময়  উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা হাজী মো. আবুল হোসেন, সভাপতি মো. ফিরোজ মিয়া, বাংলাদেশ আন্তজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সম্পাদক মো. জজ মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফারুক আকন প্রমুখ।          

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন