Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২০, ১১:২৬ পিএম

রূপগঞ্জে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান রহমান ভূইয়া দিপুর তত্ত্বাবধানে কাঞ্চন পৌর যুবদল ও ছাত্রদলের উদ্যোগে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের আহবায়ক মফিকুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক আজাদুর রহমান, কাউন্সিলর রোকন মিয়া, পৌর যুবদল নেতা নাজমুল হাসান, বাদশা মিয়া, আক্তার হোসেন, জনি চৌধুরী, মাহমুদুল হাসান, জয়নাল আবেদীন, ইয়াকুব, সেলিম, আব্দু মিয়া, আশরাফুল আলম, হাবিবুর রহমান, ফরিদ ভূইয়া, নুর মোহাম্মদ, সাখাওয়াত, বাদশা, সফিক, বাবু, দেওয়ান সাহাজউদ্দিন ফাউন্ডেশনের সভাপতি দেওয়ান জাকির, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইসমাইল মামুন, স্বেচ্ছাসেবক দলনেতা স্বপন মিয়া, পৌর ছাত্রদল নেতা শওকত ওসমান, আজিম মিয়া, নাঈবুর রহমান, আরিফ মিয়া, পাবেল, তন্ময় হাসান, মাহবুব আলম, রাকিব হাসান প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন