Logo
Logo
×

নগরের বাইরে

নারায়ণগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ উপহারসামগ্রী বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ মে ২০২০, ১১:১৮ পিএম

নারায়ণগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ উপহারসামগ্রী বিতরণ
Swapno

মরহুম আজিজুর রহমান স্মরণে “নারায়ণগঞ্জ প্রবাসী কল্যান পরিষদ” এর উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ রাজুর পৃষ্ঠপোষকতায় ১৭০ পরিবারের মধ্যে এ ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।  ঈদসামগ্রীর মধ্যে রয়েছে-শাড়ি, লুঙ্গী, পোলার চাল, চিনি, তেল, সেমাই এবং মসল্লা ।


ঈদসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, আইলপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি ইসমাহিল মাদবর, হাজী আব্দুল হক, সিদ্ধিরগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা শাহরিয়ার রহমান বাপ্পি, যুবলীগনেতা মো. শাহ্জাহান, মো. শহিদুল্লাহ, আবু মুসা, মাহতাব হোসেন, মোস্তফা কামাল, গোলাম মস্তফা, ছাত্রলীগ নেতা রাজিব, সজিবসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন