Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে বিএনপির অর্থ ও ঈদ উপহার বিতরণ

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২০, ১০:৫৭ পিএম

সোনারগাঁয়ে বিএনপির অর্থ ও ঈদ উপহার বিতরণ
Swapno

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন, বেকার, দুস্থ ও অসহায় এক হাজার পরিবারের মধ্যে অর্থ ও ঈদ উপহার বিতরণ করেছে সোনারগাঁ পৌর বিএনপি। 
বৃহস্পতিবার (২১ মে) জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনের উদ্যোগে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, পেঁয়াজ, সেমাই, দুধ এবং চিনি।


সোনারগাঁ থানা বিএনপির আহবায়ক মো. শাহজাহান মেম্বারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সোনারগাঁ থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর।


আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা যুবদলের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মো. শফি উদ্দিন ভূঁইয়া, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম (বিডিআর), থানা ছাত্রদলের সাবেক সভাপতি হাজী সেলিম হক, বিএনপি নেতা হাজী বজলুর রহমান, হাজী মোক্তার হোসেন মিন্টু, গাজী শামসুর রহমান মন্টু, ইঞ্জিনিয়ার মোমেন খাঁন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল, সোনারগাঁ পৌরসভা বিএনপি নেতা মো. আলমগীর হোসেন, মো. মোতালিব কাউন্সিলর, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম মুকুল, সোনারগাঁ পৌর বিএনপি নেতা কাউন্সিলর ফারুক আহমেদ তপন, মো. ছাফির উদ্দিন মজনু, লায়ন শফিকুল ইসলাম নয়ন, মো. আজিজুর রহমান আজিজ, জিয়াউল ইসলাম চয়ন, হারনুর রশিদ মিঠু, এড. সাদ্দাম হোসেন, থানা মহিলা দল নেত্রী ও সাবেক কাউন্সিলর রুমা আক্তার, সালমা আক্তার, আব্দুর রাহিম প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন