আড়াইহাজারে ভিপি নাঈমের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করলেন এমপি বাবু
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২০, ১০:৪৭ পিএম
আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি নাঈম আহমেদের উদ্যোগে প্রায় ১ হাজার পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহম্পতিবার (২১ মে) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদসামগ্রী বিতরণ করেন।
এসময় নজরুল ইসলাম বাবু বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে খেটে খাওয়া মানুষের কষ্ট হবে জেনে থানা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের সহযোগিতা ব্যাপকভাবে দিয়ে যাচ্ছি।
ভিপি নাইমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সাবেক ভিপি নাঈম আহমেদ মোল্লা মানবতায় সেবায় নিজেকে সম্পৃক্ত করেছেন। তাকে আমি স্বাদুবাদ জানায়। তার মতো অনেকেই মানুষের পাশে দাঁড়াবেন বলে আমি আশা করি। মনে রাখবেন, মানব সেবা মানুষকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখে। মরে গেলেও তাকে মানুষ ভুলে না। তার নাম স্মরণ করেন। আসুন আমরা সবাই মানব সেবায় নিজেকে সম্পৃক্ত করি।
বিতরণকালে উপস্থিত ছিলেন, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, খাগকান্দা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল হক, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশীদ প্রমুখ।


