Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে যুবদল নেতা আমিরের উদ্যোগে কর্মহীনদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২০, ১০:০৮ পিএম

বন্দরে যুবদল নেতা আমিরের উদ্যোগে কর্মহীনদের মাঝে ঈদসামগ্রী বিতরণ
Swapno

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকারের নির্দেশে বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেনের ব্যাক্তিগত উদ্যোগে ১৩০ জন অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ৩টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সালেহনগর নতুন জামে মসজিদ সামনে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিল-পোলাও চাল, চিনি, দুধ, সেমাই, নারিকেল ও মসল্লা।


মহানগর যুবদল নেতা সানোয়ার হোসেন ও বন্দর থানা যুবদল সভাপতি আমির হোসেন জানান, মহামারি করোনা ভাইরাস দুর্যোগে বিএনপি নেতাকর্মীদের পাশে কেউ দাঁড়ায়নি। কারণ তারা বিএনপি লোক। আমাদের দলের বহু নেতাকর্মীসহ এমনকি বিএনপি ভোটারও দিনের পর দিন অনাহারের মধ্যে দিন যাপন করছে। একটি বারের মত কেউ তাদের খোঁজ খবর নেয়নি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান এবং এড. তৈমুর আলম খন্দকারের নির্দেশে আজ আমরা অসহায় ও কর্মহীনদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করছি। 


বিতরণকালে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, ২১ নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এমারত, শাহীন, সামছু, জামান, স্বপন, আমিনুল ও শফিকুল প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন