Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে আ’লীগ নেতা জি.এম আরমানের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

Icon

বন্দর প্রতিনিধি :

প্রকাশ: ২১ মে ২০২০, ১০:০২ পিএম

বন্দরে আ’লীগ নেতা জি.এম আরমানের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
Swapno

প্রতি বছরের ন্যায় এবারও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জি.এম আরমানের ব্যাক্তিগত উদ্যোগ্যে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।  


বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় বন্দর উপজেলার আলীনগর ওয়েল ফেয়ার এসোসিয়েশন প্রাঙ্গণে দুুশতাধিক পরিবারের মাঝে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়। 


এসময় জি.এম আরমান বলেন, জনসেবা সবাই করতে পারেনা। জনসেবা করার জন্য মন লাগে। আমাদের সমাজে অনেক বিত্তবান মানুষ রয়েছে। তারা জনসেবা থেকে নিজেকে বিরত রাখে। আমি তাদের উদ্দেশ্য বলব আপনারা নিজেকে জনসেবা থেকে নিজেকে বিরত না রেখে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ান। এই অসহায় মানুষরা আপনার দিকে তাকিয়ে রয়েছে আপনার সেবা পাওয়ার জন্য।


ঈদসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আলতাফ হোসেন, শহিদুল্লাহ চৌধূরী, বি.এ রোমান, দবির উদ্দিন চৌধূরী, মাহাবুব চৌধূরী, হালিম মোল্লা, রোমান, জসিম উদ্দিন, নিজাম, আনোয়ার হোসেন প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন