Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ঈদসামগ্রী বিতরণ করলেন স্বেচ্ছাসেবকীগ নেতা লিটন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ মে ২০২০, ১০:০১ পিএম

ফতুল্লায় ঈদসামগ্রী বিতরণ করলেন স্বেচ্ছাসেবকীগ নেতা লিটন
Swapno

ফতুল্লা রেলস্টেশন এলাকায় অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে বৃহত্তর ফতুল্লার ১, ২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় থেকে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়। 


৭০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণের কর্মসূচির আওতায় ৪র্থ দফায় ১০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন তিনি। ঈদসামগ্রীর মধ্যে ছিল- দুই কেজি পোলাও চাল, এক লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি সেমাই, হাফ লিটার দুধ ও হাফ কেজি মুগ ডাল। 


এসময় ফরিদ আহমেদ লিটন বলেন, যতদিন করোনা দুর্যোগ থাকবে ততদিন এলাকার অসহায় কোন পরিবারকে অভুক্ত থাকতে দিবনা ইনশাআল্লাহ। 
ত্রাণ বিতণের সময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুল কবির হাবিব, স্থানীয় আওয়ামী লীগ নেতা সালু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, প্রচার সম্পাদক মিন্টু পাল, সদস্য বাবুল, শাহজাহান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ হোসেন প্রমুখ।


উল্লেখ্য, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি তাঁর সাধ্যমতো মানুষকে সহযোগিতাও করেছেন। তারই ধারাবাহকতায় এবার ঈদে হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করছেন তিনি।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন