Logo
Logo
×

নগরের বাইরে

ঝড় বৃষ্টি উপেক্ষা করে কাঁচপুর ইউনিয়ন বিএনপি`র ঈদসামগ্রী বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ মে ২০২০, ০৯:৫৪ পিএম

ঝড় বৃষ্টি উপেক্ষা করে কাঁচপুর ইউনিয়ন বিএনপি`র ঈদসামগ্রী বিতরণ
Swapno

বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে দ্বিতীয় দিনের মতো ঝড় বৃষ্টি উপেক্ষা করে কাঁচপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাজী সেলিম হকের সার্বিক তত্ত্বাবধানে হতদরিদ্র অসহায় মানুষের ঘরে ঘরে ঈদ উপহারসামগ্রী পৌঁছে দিচ্ছেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।


বুধবার (২০ মে) সন্ধ্যায় থেকে গভীর রাত পর্যন্ত কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্র দুঃস্থ অসহায়দের মাঝে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, কাঁচপুর ইউনিয়ন বিএনপির নেতা হাজী মজিদ খান, রব মিয়া, সেলিম মিয়া, সরাফত আলী, হাজী গিয়াসউদ্দিন, দ্বীন ইসলাম, দুলাল মিয়া, রবিউল মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা রুবেল হোসাইন, কাঁচপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রনি, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, নিপুন খান, শফিকুল, হৃদয়, সজীব, সোহেল, ওয়াসকুরুনীসহ কাঁচপুর ইউনিয়ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিলো আছে এবং থাকবে। দেশের জনগণের জন্য বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব কাজ করে চলেছে। আমাদেরকে জনগণের পাশে নিজেদেরকে উজার করে দেয়ার আহবান জানিয়েছেন। আর আমরা সেই কর্তব্য পালন করছি। এ মহামারি করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলায় আমরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছি। এদেশের জনগণের কল্যাণেই বিএনপির রাজনীতি । ইনশাল্লাহ আমরা তাদের পাশে আছে এবং থাকবো ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন