Logo
Logo
×

নগরের বাইরে

ছাত্রদলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে সজলের ঈদ উপহারসামগ্রী বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ মে ২০২০, ০৯:৫০ পিএম

ছাত্রদলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে সজলের ঈদ উপহারসামগ্রী বিতরণ
Swapno

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের উদ্যোগে ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে ঈদ উপহারসামগ্রী প্রদান করা হয়েছে।


বৃহস্পতিবার (২১ মে) বিকেলে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে এ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল-চাউল, মুরগী, ডিম, পেঁয়াজ, সেমাই, চিনি, দুধ, লবণ, নুডুস, তেল, শসা, লেবু ও ডিটারজেন্ট পাউডার।

 

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন ভূইয়া, সদস্য রিয়াজুল ইসলাম ইমন, শাহাদাত হোসেন মিরাজ ও মনির হোসেনের তত্ত্বাধায়নে উপহার সামগ্রী নেতাকর্মীদের বাড়িতে পৌঁছে দেয়া হয়।


এসময় বিষয়ে মনিরুল ইসলাম সজল বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি অসহায় মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের পাশে থাকার।


তিনি আরও বলেন, আমাদের এই ক্ষুদ্র চেষ্টায় আপনাদের কিছুটা হলেও দুঃখ লাগব হবে এই আশাই করছি। দেশের এই দুঃসময়ে আমরা যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি সেই দোয়া করবেন। সেই সাথে মহামারি করোনাভাইরাস থেকে আপনার পরিবারকে রক্ষার্থে সচেতন হবেন এই আহবান করছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন