আড়াইহাজারে ইমামদের মাঝে অর্থ বিতরণ করলেন এমপি বাবু
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২০, ০৯:৩৯ পিএম
আড়াইহাজারে স্থানীয় বিভিন্ন মসজিদের ৪৮ জন ইমামের মাঝে নগদ ২ হাজার টাকা করে বিতরণ করেছেন নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার ) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
বৃহম্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ইসলামী ফাউন্ডেশনের যাকাত ফান্ড থেকে এ অর্থ বিতরণ করেন তিনি। ৪৮ জন ইমামের মাঝে ২ হাজার টাকা করে মোট ৯৬ হাজার টাকা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসলামী ফাউন্ডেশনের সভাপতি সোহাগ হোসেন, থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক, ইসলামী ফাউন্ডেশনের আড়াইহাজার শাখা ইন্সপেক্টর হাফেজ মাও. মো. মোকবুল হোসেন, মাও. ফখরুল ইসলাম প্রমুখ।


