Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে মোতালেব প্রধানের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২০, ০৯:৩০ পিএম

সোনারগাঁয়ে মোতালেব প্রধানের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
Swapno

সোনারগাঁয়ের খংসারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. মোতালেব প্রধানের উদ্যোগে  নগদঅর্থ ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। 


বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের খংসারদী পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ নগদঅর্থ ও ঈদসামগ্রী বিতরণ করেন তিনি। ঈদসামগ্রীর মধ্যে ছিল-পোলাও চাল, লাচ্ছা সেমাই, চিনি, দুধ ও তেল।


এসময় বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও হাজী মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, টপটেন ক্ষুদ্র বিজনেস সমবায় সমিতির চেয়ারম্যান ওমর ফারুক মুন্সি, খংসারদী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সামসুদ্দিন মীর, টপটেন ক্ষুদ্র বিজনেস সমবায় সমিতির সভাপতি ইকবাল প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন