Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে দোকানে দুর্ধর্ষ চুরি

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২০, ০৯:২০ পিএম

সোনারগাঁয়ে দোকানে দুর্ধর্ষ চুরি
Swapno

সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজারে নিতাই স্টোর নামে একটি পাইকারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বুধবার (২০ মে) দিবাগত রাতে একদল সংঘবদ্ধ চোরের দল দোকানের তালা ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। 


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। করোনা পরিস্থিতিতে সোনারগাঁয়ে এই প্রথম চুরির ঘটনা ঘটলো। এ ঘটনায় ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন