রূপগঞ্জে করোনা আক্রান্ত পল্লী চিকিৎসকের দায়িত্ব নিলেন চেয়ারম্যান
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২০, ০৯:১৯ পিএম
রূপগঞ্জে করোনা আক্রান্ত পল্লী চিকিৎসকের ভরনপোষণসহ চিকিৎসার সকল দায়ভার গ্রহণ করেছেন স্থানীয় ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু। এছাড়া সরকারি সহায়তায় পাশাপাশি তার ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নের ৪ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন।
জানা যায়, মহামারি করোনায় ইতিমধ্যে উপজেলায় প্রায় ১৭২ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ভোলাবো ইউনিয়ন পরিষদের একমাত্র আক্রান্ত ব্যক্তি ভোলাবো পশ্চিমপাড়ার বাসিন্দা ও পল্লী চিকিৎসক সুরেন্দ্র চন্দ্র দাসের ছেলে ভক্ত চন্দ্র দাসসহ তার পারিবারিকে লকডাউনে রাখা হয়। লকডাউনের ফলে পরিবারের লোকজনের খাওয়া দাওয়াসহ আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ব্যবস্থা অনিশ্চিত হয়ে পরে। এ অবস্থায় ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু তাদের দায়িত্ব গ্রহণ করেন।


