Logo
Logo
×

নগরের বাইরে

৭ বছরের আবিদ সবগুলো রোজা রেখেছে

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২০, ০৭:১৫ পিএম

৭ বছরের আবিদ সবগুলো রোজা রেখেছে
Swapno

আফরাজ আলদ্বিন আবিদ। বয়স ৭ বছর। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনে ২য় শ্রেনিতে পড়াশোনা করে। সাত বছর বয়সে জীবনের প্রথম রোজা হলেও সবগুলো রোজা রেখেছে এই শিশু। বৃহস্পতিবার পর্যন্ত তার রোজা হয়েছে ২৭টি ।

 

বাকি রোজাগুলোও(৩০টি) রাখবে বলে জানিয়েছে আবিদ। সবগুলো রোজা রেখে ইতিমধ্যে আবিদ এলাকায় বিস্ময় শিশু হিসেবে পরিচিতি পেয়েছে। আফরাজ আলদ্বিন আবিদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার পাইকপাড়া এলাকায়।  সে নরসিংদির নির্বাচন অফিসার আবদুল আজিজের ছেলে। 


আফরাজ আলদ্বিন আবিদ জানায়, রোজা রেখে তার দারুন ভাল লাগছে। সবগুলো রোজা রাখতে পেরে সে খুব খুশি। কিছুটা কষ্ট হয়েছে। ক্ষুধা লেগেছে। তারপরও পবিত্র মাহে রমজান সে দারুনভাবে উপভোগ করছে।

 

সাহরি ও ইফতার খাওয়া অনেক আনন্দের। ৩০ রোজার পর  ঈদ শেষে  ৬ টি রোজাও রাখবে বলে জানিয়েছে আবিদ। সে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন