সাংবাদিক রবিনের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২০, ১০:৪২ পিএম
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও মানবজমিন পত্রিকার স্টাফ রির্পোটার বিল্লাল হোসেন রবিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৪ মে ) বিকেলে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ এ শোক প্রকাশ করেন। বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী ও নির্বাহী সদস্য ও মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি নূরুজ্জামান মোল্লা এক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মর শান্তি কামনা করেন। সে সাথে মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৮টায় রাজধানীর কল্যাণপুরের বাসায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল সাড়ে ৮টায় নামাজের জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।


