Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে অজ্ঞাত পাগলীর লাশ দাফন করলো ছাত্রলীগ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২০, ১০:৩২ পিএম

রূপগঞ্জে অজ্ঞাত পাগলীর লাশ দাফন করলো ছাত্রলীগ
Swapno

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া অজ্ঞাত এক পাগলীর লাশ দাফন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো ভুলতা ইউনিয়ন ছাত্রলীগ। 

 

বুধবার (১৩ মে) রাত সাড়ে ১১ টার দিকে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন ভুইয়া ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্তর হস্তক্ষেপে আউখাবো কবরস্থানে এ লাশ দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। 

 

এ ব্যাপারে ভুলতা ফাঁড়ির অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, বুধবার রাত ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় রাস্তার পাশে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় এক পাগলিকে পড়ে থাকতে দেখে ভুলতা ছাত্রলীগের নেতাকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত পাগলির লাশ ভুলতা পুলিশ ফাড়িতে আনে। 

 

পরে ময়না তদন্ত ছাড়াই স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক আউখাবো কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন