রূপগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি কাউসারকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার কাউসার গোলাকান্দাইল পুর্বপাড়া এলাকার হারুনের ছেলে।
পুলিশ জানান কাউসার দীঘদিন যাবত এলাকায় ছিনতাই, ডাকাতিসহ চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছিল এমন খবর পুলিশের কাছে ছিল। কাউসার এতদিন নজরদারীতে ছিল। আজ খবর পেয়ে পুলিশ তাকে আটক করে আদালতে পাঠিয়েছে।


