সাংবাদিক রবিনের মায়ের মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের শোক
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৪ মে ২০২০, ১০:১৮ পিএম
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের মা মনিফা বেগমের মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেছে সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাব। বৃহস্পতিবার (১৪ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ মোক জানানো হয়।
সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে সভাপতি মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক এএইচ ইমরান গভীর শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৮টায় রাজধানীর কল্যাণপুরের বাসায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল সাড়ে ৮টায় নামাজের জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।


