Logo
Logo
×

নগরের বাইরে

কাউন্সিলর মাকসুদা মুজাফ্ফরের নির্দেশে ওএমএস কার্ড বিতরণ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২০, ১০:১৫ পিএম

কাউন্সিলর মাকসুদা মুজাফ্ফরের নির্দেশে ওএমএস কার্ড বিতরণ
Swapno

সিদ্ধিরগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় নাসিক ২ নং ওয়ার্ডে অসহায় দরিদ্রদের মাঝে বিশেষ ওএমএস কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) মিজমিজি পাইনাদী পশ্চিমপাড়া কাঁঠের পুল এলাকায় নাসিক ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মুজাফ্ফরের নিদের্শে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেনের অফিসে এ কার্ড বিতরণ করা হয়।

 

মো. এনায়েত হোসেন বলেন, সরকার ঘোষিত বিশেষ ওএমএসের কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে মাসিক ২ কেজি চাল পাওয়া যাবে। এ ছাড়াও তারা সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে। 

 

এসময় উপস্থিত ছিলেন, মিজমিজি পাইনাদী পশ্চিমপাড়া কাঁঠের পুল এলাকার দিল মোহাম্মদ, মোহাম্মদ হোসেন, মো. শরিফ হোসেন, রিপন মিয়া, আব্দুর রহিম, নাজির হোসেন প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন