Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে এড. তৈমূরের উদ্যোগে খাদ্যসামগ্রী ও স্যানিটারাইজার বিতরণ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২০, ০৯:৩৭ পিএম

রূপগঞ্জে এড. তৈমূরের উদ্যোগে খাদ্যসামগ্রী ও স্যানিটারাইজার বিতরণ
Swapno

করোনায় শ্রমজীবি কর্মহীন মানুষের মাঝে বিআরটিসির সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার জেলার বিভিন্ন উপজেলায় খাদ্যসামগ্রী ও হ্যান্ডস্যানিটারাইজার বিতরণ করে আসছেন। বৃহস্পতিবার (১৪ মে) রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়াস্থ জেলা ওলামাদলের কার্যালয়ে হ্যান্ডগ্লাভস, মাস্ক, সাবান, বিতরণ করা হয়। 

 

ওলামাদলের কেদ্রিীয় কমিটির সহসভাপতি ও জেলা ওলামাদলের সভাপতি সামছুর রহমান খান বেনু, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, তারাবো পৌর মহিলাদলের নেত্রী অজুফা আক্তার শতাধিক মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। 

 

এসময় সামছুর রহমান খান বেনু বলেন, ইতিমধ্যে তৈমূর আলম খন্দকার ২০ সহস্রাধিক মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল, সাবানসহ স্যানিট্রেশন সামগ্রী বিতরণ করেছেন। ওলামাদল বিগত সময়ও তৈমূর আলমের নেতৃত্বে দেশের বিভিন্ন দুর্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করে আসছেন। 

 

তৈমূর আলম খন্দকার বলেন, করোনার প্রভাব দেশের সর্বত্রই। এ দুর্যোগ মুহূর্তে জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। বিএনপির নেতাকর্মীদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষকে সহযোগিতা করারও আহ্বান জানান এই নেতা। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন