মন্ত্রী গাজীর নির্দেশনায় ১২০০ পরিবারকে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২০, ১১:১০ পিএম
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় রূপগঞ্জে হতদরিদ্র পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর নির্দেশনায় বুধবার (৩ মে) বিকেলে সালমা গ্রুপের স্বত্ত্বাধিকারী চৌধুরী হানিফ মোহাম্মদ শোয়েবের পক্ষ থেকে উপজেলার নোয়াপাড়া ও বিশ্বরোড খালপাড় এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরন করেন, তারাবো পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন। এ সময় যুবলীগ নেতা বিল্লাল হোসেন মাতব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিন দুপুরে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের ৭০০ ছাত্রছাত্রীর মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময়, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য আবুল কালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


