Logo
Logo
×

নগরের বাইরে

কর্মহীন-সুবিধাবঞ্চিতদের খাদ্য সহায়তা দিয়ে আসছেন দেলোয়ার হোসেন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২০, ১১:০৬ পিএম

কর্মহীন-সুবিধাবঞ্চিতদের খাদ্য সহায়তা দিয়ে আসছেন দেলোয়ার হোসেন
Swapno

মরণব্যাধি করোনাভাইরাস মোকাবেলায় জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের খাদ্যের চাহিদা পূরণে একনিষ্ঠভাবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান (পিকআপ) মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন।

 

রাতের আঁধারে মানব সেবায় নিজের আরাম, সআয়েশ, বিশ্রাম, বিসর্জন দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে একনিষ্ঠ ভাবে স্বেচ্ছাসেবী কর্মী নিয়ে জাতির এই মহামারি ক্লান্তিলগ্নে অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন তিনি।

 

মঙ্গলবার (১২ মে) সিদ্ধিরগঞ্জের শিমরাইলবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, করোনাভাইরাস মোকাবেলায় প্রাদুর্ভাবের শুরু থেকেই সিদ্ধিরগঞ্জের শিমরাইল ৪নং ওয়ার্ড এলাকার টেকপাড়া, শিমরাইল ট্রাক টার্মিনাল, আজিবপুর, আউল্লাবন, বাগানবাড়ি ও আটি বউ বাজার এলাকাসহ ভিবিন্ন পাড়া মহল্লায় ঘুরে-ঘুরে বাড়িতে গিয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি কর্মহীন ও অস্বচ্ছল মানুষের খাদ্যের চাহিদা পূরণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেলোয়ার হোসেন। অসহায় মানুষকে খাদ্য সহায়তা করে নজিরবিহীন দৃষ্টান্ত করেছেন তিনি। এমনকি বিভিন্ন শ্রেণিপেশার অসহায় মানুষ তার কাছ থেকে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা পেয়ে আসছেন।

 

এছাড়াও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পাশাপাশি তাঁর সহধর্মিণী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন দেলোয়ার হোসেন। 

 


দেলোয়ার হোসেন বলেন, এই দুর্যোগের মুহূর্তেও আমরা ঘরে বসে নেই। সাধারণ মানুষের পাশে সহায়তার কাজ করে যাচ্ছি। পর্যায়ক্রমে তাদের পাশে আমি আমার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। পাশাপাশি সমাজের বিত্ত্ববানরা যদি এগিয়ে আসে তাহলে মানুষের খাদ্য সংকটে পড়বেনা। 

 

সবাইকে জনসমাগম থেকে এড়িয়ে চলার জন্য আহ্বান করে বলেন, সবাই আল্লাহর নিকট প্রার্থনা করুণ যে আল্লাহ আমাদেরকে এই মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা করে। আর জনসমাগম থেকে সচেতনতাই পারে আমাদেরকে নিরাপদে রাখতে। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন