Logo
Logo
×

নগরের বাইরে

ওএমএস কার্ডধারীদের চাল বিতরণ করলেন কাউন্সিলর ইকবাল

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২০, ১১:০১ পিএম

ওএমএস কার্ডধারীদের চাল বিতরণ করলেন কাউন্সিলর ইকবাল
Swapno

সিদ্ধিরগঞ্জে নাসিক ২নং ওয়ার্ডে সরকারি ওএমএস (রেশন) কার্ডধারীদের দশ টাকা দরে চাল বিতরণের উদ্বোধন করেছেন কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। 


বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৯ টা থেকে কান্দাপাড়া এলাকায় কার্ডপ্রাপ্ত প্রত্যেকের কাছে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ জেলা খাদ্য বিভাগের আয়োজনে বিকেল ৩টা পর্যন্ত চলে এ কার্যক্রম। 


কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, আমার ওয়ার্ডে ৩’০০ জন নিতান্ত নিম্ন আয়ের ব্যক্তিদের সরকারি সুযোগ-সুবিধা সম্পন্ন ওএমএস (রেশন) কার্ড প্রদান করেছি। তিনি জানান, এই কার্ডের মাধ্যমে কার্ডধারী প্রত্যেক ব্যক্তি প্রতি মাসে সর্বনিম্ন ১০ টাকা দরে ২০ কেজি করে চাল ক্রয় করতে পারবে। এছাড়া পর্যায়ক্রমে সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে তারা। আজকে ন্যায্য মূল্যে চাল বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

 
এসময় উপস্থিত ছিলেন, জেলা খাদ্য বিভাগের উপ পরিদর্শক সজল সরকার, ওএমএস ডিলার মো. নুরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইব্রাহীম আলী, হাজী জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, মোক্তার হোসেন, আকতার হোসেন, শহীদুল হক খান ঝন্টু, মাস্টার মহিউদ্দিন, জসিম উদ্দিন ও কাউছার প্রমুখ।

 
এর আগে ২৯ এপ্রিল (বুধবার) নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এ কার্যক্রমের সূচনা করেন। দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক ভবঘরে, তৃতীয়লিঙ্গ (হিজরা) সম্প্রদায়’সহ অন্যান্য সকল শ্রেণির কর্মহীন মানুষ এ বিশেষ ওএমএস সুবিধাপ্রাপ্ত হবে। 


উল্লেখ্য, নভেল করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে বিশেষ ওএমএস এর আওতায় ১০টাকা কেজি দরে চাল বিক্রয়ের ঘোষণা প্রদান করেন। সে প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় হতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য ১৫ হাজার ৬০০ পরিবারকে বিশেষ ওএমএস কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন