রূপগঞ্জের ৫০০ হতদরিদ্রর পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন রফিকুল ইসলাম
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২০, ১০:৫৪ পিএম
থেমে নেই বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ। চরম এই দুঃসময়ে খাদ্যসামগ্রী পেয়ে সাধারণ মানুষ বেজায় খুশি। বুধবার (১৩ মে) দুপুরে মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় ৫০০ হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনাকালের শুরু থেকে বসুন্ধরা ও রংধনু গ্রুপের পক্ষ থেকে রূপগঞ্জের ৫০ হাজার মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আটা, গরুর গোশত বিতরণ করা হয়েছে। যা চলমান রয়েছে এখনো। যতদিন করোনা থাকবে ততোদিন রূপগঞ্জবাসীর পাশে থাকার ঘোষণা দিয়েছেন রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া, মহিলালীগ নেত্রী মাহমুদা আক্তার, মোহাম্মদ আলী মিয়া, তাওলাদ হোসেন প্রমুখ।


