Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জের মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড়, মানছেনা স্বাস্থ্যবিধি

Icon

প্রকাশ: ১৩ মে ২০২০, ০৯:৫২ পিএম

রূপগঞ্জের মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড়, মানছেনা স্বাস্থ্যবিধি
Swapno

রূপগঞ্জের মার্কেটগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়, মানছেনা স্বাস্থ্যবিধি। ফলে মানুষের মনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। বুধবার (১৩ মে) সকাল ১০টায় পরে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায় মার্কেকগুলোতে।

 

তবে করোনাভাইরাস প্রতিরোধে মার্কেটগুলোর মধ্যে গাউছিয়া মার্কেটই ক্রেতারা মানছেনা স্বাস্থ্যবিধি। মার্কেটগুলোর প্রবেশ পথে নেই স্যানিটাইজার স্প্রে, ক্রেতাদের মুখে নেই মাস্ক ও হাতে নেই গ্লাভস তাদের। ক্রেতারা শারীরিক দুরত্ব বজায় না রেখে ভিড় জমাতে দেখা যায় পোশাকের দোকানগুলোতে।

 

উপজেলার ভূলতায় গাউছিয়া মার্কেট-১, ২, ৩ ও ৪, তাঁতবাজার, নুর ম্যানশন, আব্দুল হক সুপার মার্কেট, রেদোয়ান মার্কেট, রাবেত আল-হাসান শপিং কমপ্লেক্স, মোতালেব প্লাজা, ভাই ভাই কমপ্লেক্স, আউয়াল মার্কেট ও আজিজ মার্কেট ছাড়াও রয়েছে আরো ছোটবড় কয়েকটি মার্কেট।

 

এলাকাবাসীর অভিযোগ, দেশের বড় কোন মার্কেট না খুলে পাইকারী গাউছিয়ার এই মার্কেটগুলো খোলার কারণে বেশি ভিড় । সচেতনমহল মনে করেন মার্কেটগুলো খোলা ঠিক হয়নি। লকডাউনের পর থেকে মার্কেটগুলো বন্ধ রেখে আজ খুলছে তাই মানুষের ভিড় অত্যন্ত বেশি। 

 

সচেতনমহল মনে করেন, দেশে যখন করোনাভাইরাস সংক্রমণ দিন দিন বৃদ্ধি হচ্ছে সেই মুহূর্তে রূপগঞ্জের কাপড়ের পাইকারী মার্কেটগুলো খুলে দেয়া কোনক্রমেই সঠিক হয়নি। মার্কেট খুলে দেয়ায় রূপগঞ্জবাসীর জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা মনে করেন রূপগঞ্জবাসীকে বাঁচাতে মার্কেট বন্ধ রাখা দরকার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন