Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে পেটে রড ঢুকে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২০, ০৯:৪৮ পিএম

আড়াইহাজারে পেটে রড ঢুকে নির্মাণ শ্রমিকের মৃত্যু
Swapno

আড়াইহাজারে পেটে রড ঢুকে সাদেক আলী (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বেলা পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। তিনি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার কাউরা এলাকার রাশেদের ছেলে। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় একটি বাড়িতে বিল্ডিংয়ের নির্মাণ কাজ করছিলেন। 

 

কাজ করার সময় অসাবধানতাবসত মাচা থেকে তিনি ছিঁটকে পড়েন যান। এক পর্যায়ে নিচে নির্মাণাধীন রড তার পেটে ঢুকে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষণা করেন। 

 

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা. মোশারফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের মতামত নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন