আড়াইহাজারে করোনা আক্রান্তে সংখ্যা বেড়ে ৪২
আড়াইহাজারপ্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২০, ০৯:৪৬ পিএম
আড়াইহাজারে নতুন করে এক শিশুসহ আরও চার ব্যক্তির শরীরে করোনাভাইরাস(কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে উপজেলার স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের দুইজন, আড়াইহাজার পৌরসভা এলাকার একজন ও উপজেলা পরিষদের দুইজন। এনিয়ে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২ জনে।
বুধবার (১৩ মে) বেলা দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সায়মা আফরোজ ইভা জানান, আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহের পর আইইডিসিআরে পাঠানো হয়েছিল। প্রাপ্ত রিপোর্টে তাদের দেহে করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৫জন সুস্থ হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী ৫৫৬ জনের নমুনা (স্যাম্পল) সংগ্রহ করা হয়েছে। প্রসঙ্গত, ৮ এপ্রিল এই উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন এক নারী।


