Logo
Logo
×

নগরের বাইরে

অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে কাজ করছি : ইঞ্জিনিয়ার মাসুম

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২০, ০৯:৪২ পিএম

অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে কাজ করছি : ইঞ্জিনিয়ার মাসুম
Swapno

সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডে ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বয়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

 

ইঞ্জিনিয়ার মাসুম জানান, বাংলাদেশেও সংক্রমণ এবং আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে। ল্যাব পরীক্ষা  যত বাড়ছে  সংক্রমণের  হার  তত বৃদ্ধি পাচ্ছে  মৃত্যুও ঘটছে প্রতিদিন।এই ভাইরাসের  প্রাদুর্ভাব শুরুর প্রথম  থেকে সরকারি ত্রাণ বিতরণের পাশাপাশি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমার ব্যক্তিগত  উদ্যোগে সোনারগাঁও উপজেলায় পৌরসভা ও বিভিন্ন  ইউনিয়নে ধারাবাহিকভাবে উপহার সামগ্রী তথা  খাদ্যসামগ্রী স্থানীয়  জপ্রতিনিধি  আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের  মাধ্যমে  প্রতিনিয়ত  উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি। 

 

তিনি আরও জানান, করোনা ভাইরাস থেকে জনগণকে মুক্ত রাখতে এবং সংক্রমণের হার নিয়ন্ত্রণ রাখতে সরকার পুরো দেশকে  লকডাউন ঘোষণা করেছেন। দীর্ঘসময়  লকডাউন থাকায় কারণে  কর্মহীন হয়ে শুধু নিম্ন আয়ের মানুষই নয় মধ্যবিত্ত্বরাও পড়েছেন খাদ্যাভাবে। এই সকল মানুষের মুখে সামান্য দুমুঠো খাবার তুলে  দিতে  কাজ  করে যাচ্ছি। যতদিন এই দুর্যোগ থাকবে ততোদিন এ উপহারসামগ্রী ধারাবাহিকভাে সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, এই পর্যন্ত  নিজ  অর্থয়নে  উপজেলার প্রায়  ৪০  হাজার অসহায় দুস্থ  পরিবারকে খাদ্যসামগ্র প্রদান করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই ভাইরাস প্রতিরোধে মাক্স, হ্যান্ডগ্লাভস, হ্যান্ডওয়াশ বিতরণ করেন এবং পিরোজপুর ইউনিয়নে বিভিন্ন কমিটি  গঠন  করে  বাজার  মনিটরিং ও জনসচেতনামূলক  কার্যক্রম  পরিচালনা  করেন। 

 

তারই ধারাবাহিকতায়, ১২ মে, মঙ্গলবার শম্ভুপুরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে, সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের সার্বিক  তত্ত্বাবধানে প্রায় একশত অসহায় পরিবারের মাঝে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের অর্থায়নে প্রতি পরিবারকে  ৫ কেজি  চাল, ১ কেজি করে আলু, পেঁয়াজ, তেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেম্বার হাবিবুল্লাহ, ২ নং ওয়ার্ড আওয়াম লীগ সাধারণ সম্পাদক সাবেক মেম্বার আনসার আলী, ৪নং ওয়ার্ড আওয়াম লীগ সাধারণ সম্পাদক জিয়াউল হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম, জেলা ছাত্রলীগ নেতা আতিকুর রহমান রিয়াদ, শম্ভুপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন,সহসভাপতি রাসেল আহমেদ, কবির হোসেন, নূর মোহাম্মদ, জহিরুল ইসলাম প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন