Logo
Logo
×

নগরের বাইরে

সরোজ সাহার সহযোগিতায় বারদী লোকনাথ আশ্রমের কর্মহীনদের খাদ্য সহায়তা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ মে ২০২০, ০৬:৫১ পিএম

সরোজ সাহার সহযোগিতায় বারদী লোকনাথ আশ্রমের কর্মহীনদের খাদ্য সহায়তা
Swapno

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পরা সোনারগাঁ উপজেলার বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে আশ্রমের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি শ্রী সরোজ কুমার সাহার আর্থিক সহযোগিতায় খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

 

বুধবার (১৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সার্বিক তত্ত্বাবধানে আশ্রম ও আশপাশের ১৩০টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয় । সেইসাথে মন্দিরের পুরোহিতের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

 

এসময় শিখণ সরকার শিপন বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের শুরু থেকে আজও পর্যন্ত সরোজ কুমার সাহা পূজা উদযাপন পরিষদকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তা আজ পর্যন্ত অব্যাহত রয়েছেন। আমরা আশা করি আগামী দিনগুলোতেও তিনি আমাদের পাশে থাকবেন ।

 

তিনি আরও বলেন, বিশিষ্ট শিল্পপতি ও এফবিসিসিআইর পরিচালক প্রবীর কুমার সাহাও আমাদের আর্থিকভাবে সহযোগিতা করে আসছে। আমরা নারায়ণগঞ্জ জেলা পূজা পরিষদ পক্ষে থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সোনারগাঁ পূজা উদযাপন পরিষদের সহসভাপতি গৌতম কুমার ভৌমিক, যুগ্ম সম্পাদক সহদেব দাশ শিশির, লোকনাথ সেবা সংঘের সভাপতি দুলাল দাস, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বণিক, বারদী ভক্তসেবায় লোকনাথ কমিটির সভাপতি সঞ্জয় কুমার, সাধারণ সম্পাদক নিরাঞ্জন দাস, বারদী শ্মশান কমিটির সভাপতি মুকেশ দাস, সাধারণ সম্পাদক শিশির দাস প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন