বন্দরে ইউনিয়নে ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তা কার্ড যাচাই-বাছাই শুরু
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২০, ১১:১৮ পিএম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বন্দর ইউনিয়ন পরিষদের ১ হাজার ২৪২টি কার্ড যাচাই-বাছাই শুরু হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে বন্দর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ যাচাই-বাছাই শুরু হয়।
সমাজ সেবা কর্মকর্তা এস.এম মোক্তার হোসেন বন্দর ইউনিয়ন পরিষদের আওতায় ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিক্সাচালক, পরিবহন ও রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, কর্মহীন ব্যাক্তির পরিবারবর্গের তালিকায় ১ হাজার ২৪২টি কার্ড যাচাই-বাছাই করনে। এর তথ্য সংগ্রহ করেন, বন্দর উপজেলার সকল প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা।
এসময় উপস্থিত ছিলেন, বন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, সচিব শওকত হোসেন সৈকত, নজরুল মোল্লা, রাজু আহমেদ প্রমুখ।


