বন্দরে ত্রাণসামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর শাওন অংকন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২০, ১১:১৪ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করেন ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ড সংরক্ষিত নারীকাউন্সিলর শাওণ অংকন।
নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর নির্দেশে মঙ্গলবার (১২ মে ) বন্দরের নবীগঞ্জ লোহিয়ার পুল সংলগ্ন অলম্পিয়া এলাকায় অসহায় ও কর্মহীন মানুষের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় কাউন্সিলর শাওন অংকন বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নগর মাতা ডা. সেলিনা হায়াত আইভী নিরলসভাবে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন। এখন ঘরে বসে থাকার সময় না। মানুষের পাশে থাকাটাই এখন মুখ্য বিষয়। এরই ধারাবাহিকতায় আজ নবীগঞ্জ অলম্পিয়া এলাকায় ১৫০ কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করলাম।
এ সময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, নাসিক ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা পির মোহাম্মদ পিরু, সাবেক ফুটবলার আমান প্রমুখ।


