Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে মন্ত্রী গাজীর নির্দেশনায় আনছার আলীর খাদ্যসামগ্রী বিতরণ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২০, ১১:১০ পিএম

রূপগঞ্জে মন্ত্রী গাজীর নির্দেশনায় আনছার আলীর খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

রূপগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ৪০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী। 


বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার পশি, হারারবাড়ি ও কুমারটেক এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 


এ সময় রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. মোহন মিয়া, আল আমিন লিটন, আওয়ামীলীগ নেতা নবী হোসেন, যুবলীগ নেতা কাওসার আহমেদ, জয়নাল আবেদীন ও মুরাদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন