Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে করোনা সংক্রমণ রোধে পুলিশের ব্যাপক তল্লাশি

Icon

প্রকাশ: ১২ মে ২০২০, ০৮:১০ পিএম

আড়াইহাজারে করোনা সংক্রমণ রোধে পুলিশের ব্যাপক তল্লাশি
Swapno

আড়াইাজারে ঢাকা-সিলেট মহাসড়কের বাগবাড়ি, পুরিন্দা ও ছনপাড়া চেকপোষ্টে পুলিশের পক্ষ থেকে ব্যাপক তল্লাশি করা হয়েছে। মঙ্গলবার দিনভর প্রখররোদ্র অপেক্ষা করে নারায়ণগঞ্জ, নরসিংদী ও সিলেট থেকে আড়াইহাজার উপজেলা হয়ে ঢাকাগামী বিভিন্ন গাড়ীতে তল্লাশি চালানো হয়।

 

এ সময়  আড়াইহাজার থানা পুলিশের কয়েকটি দল পৃথকভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। নেতৃত্বে ছিলেন আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম। ওষুধের গাড়ী, পণ্যবাহি ও এ্যাম্বুল্যান্স ব্যতিত সকল প্রকার গাড়ী ফিরিয়ে দেওয়া হয়।

 

আড়াইহাজারে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। চরম আতংকের মধ্যে দিয়ে খোলা হয়েছে স্থানীয় বিভিন্ন বিপনী বিতান ও শপিংমল। এদিকে উপজেলা সূত্রে জানা গেছে, অপরদিকে প্রতিদিনই স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নমুনা (শ্যাম্পল) সংগ্রহ করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী এ রিপোর্ট লিখা পর্যন্ত ৫১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

এ পর্যন্ত ৩৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ্য হয়েছেন ১৪ জন। তবে আড়াইহাজার থানা এলাকায় আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে। কমেছে মামলার সংখ্যা। বিচ্ছিন্ন কিছু ঘটনা ব্যতিত সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে বলে স্থানীয়রা সন্তোষ্ট প্রকাশ করেছেন।

 

আড়াইহাজার পৌরসভার বাসিন্দা আতাউর রহমান বলেন, আগের যে কোনো সময়ের তুলনায় আড়াইহাজারে আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো। ওসি নজরুল ইসলাম থানায় যোগদানের পরেই মূলত পরিস্থিতি পাল্টে যেতে থাকে। আগে জিডি অথাৎ সাধারণ ডাইয়েরী করতে অর্থ গুনতে হতো। এখন তা লাগছে না। যে কোনো ব্যাপারে ওসি’র সাথে কথা বলা যাচ্ছে।

 

আনোয়ার হোসেন নামে এক ভুক্তভোগী জানান, তরিৎগতিতে পুলিশ সদস্যরা মামলার তদন্ত কাজ করে যাচ্ছেন। তিনি পুলিশের কাছে এসে খুব দ্রুত সময়ের মধ্যে আইনী সেবা পেছেন। এতে তিনি পুলিশের প্রতি খুশি হয়েছেন। তিনি আরও বলেন, সেবা পাওয়ার বিপরীতে তাকে কোনো অর্থ দিতে হয়নি। এতে পুলিশের ভাবমূর্তি বৃদ্ধি পাচ্ছে বলে তিনি মনে করেন।

 

থানা সূত্রে জানা গেছে, গেলো মাসে হত্যাকান্ডের ঘটনায় ২টি, চুরির ঘটনায় ১টি, মাদকের ঘটনায় ২টি, মারামারির ঘটনায় ২ ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় ১টি মামলা হয়েছে।

 

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম যুগের চিন্তাকে বলেন, ‘আইনশৃঙ্খা উন্নয়নে যে কোনো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে আমি বদ্ধপরিকর।আড়াইহাজারবাসী সহযোগিতা ও জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশ মোতাবেক আমি আইনশৃঙ্খা উন্নয়নে কাজ করে যাচ্ছি।’

 

তিনি আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা-সিলেট হাইওয়েসহ উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের নিয়মিত চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন