Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে সেফটিক ট্যাঙ্ক বিস্ফোরণ : ৬ টি পরিবার খোলা আকাশের নিচে

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২০, ১০:৩৪ পিএম

বন্দরে সেফটিক ট্যাঙ্ক বিস্ফোরণ : ৬ টি পরিবার খোলা আকাশের নিচে
Swapno

বন্দরে বহুতল ভবনে সেফটিক ট্যাঙ্ক বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ ভবনের নিহত দুই শিশুর পিতা-মাতা ও নিহত অন্তঃসত্বা গৃহবধূ লাবনী পরিবারসহ ৬টি পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে। করোনা মহামারি কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এ ৬টি পরিবারের প্রায় ২০ জন সদস্যের। পাড়ার প্রতিবেশীর সহায়তায় খাওয়া হচ্ছে সেহেরি-ইফতার।

 

নিহত দুই সহদোর শিশুর পিতা খোরশেদ আলম জানান, পরনে থাকা কাপড় ছাড়া সবকিছু রেখে বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ ভবন থেকে সরিয়ে দেন  প্রশাসন। করোনা ভাইরাসের দেশে যেতে  না পারায় দুই ছেলেকে হারিয়ে ছয় মাস বয়সের এক শিশু কন্যাকে নিয়ে অন্য আরেক বাড়ির সামনে খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে আমাদের। 

 

তিনি আরও বলেন, এছাড়াও আরো ৫টি পরিবার বসবাস করছে এখানে। দিনে দুই ঘন্টা গ্যাস থাকে। খেয়ে না খেয়ে এক প্রকার বাধ্য হয়ে খোলা আকাশের নিচে আমাদেরকে এখানে থাকতে হচ্ছে। অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কারণে অকালে ঝরে গেলে আমার দুই শিশু সন্তান। আমি বাড়ির মালিকের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি।    

 

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ৫ তলা ভবনের  বিস্ফোরণে হতাহতের ঘটনায় মালিক রফিকুল ইসলাম হাসানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

 

বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুল্কা সরকার জানান, বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ ৫তলা ভবনসহ পাশের একটি ৪ তলা ভবনে ফাটল এবং আরো ৩টি বাড়ি ঝুকিপূর্ণ। সেখান থেকে সকলকে সরিয়ে দেওয়া হয়েছে। ভবন সিলগালা করে দেওয়া হয়েছে।  নিহত এবং আহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন