রূপগঞ্জে আ’লীগ নেতা আনছার আলীর খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২০, ১০:২৭ পিএম
রূপগঞ্জে করোনা ভাইরাসের প্রার্দভাাবে কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী।
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় সোমবার (১১ মে) দুপুরে উপজেলার ইছাপুরা ও কাদিরারটেকসহ বিভিন্ন এলাকায় ৪০০ অসহায় পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো.মোহন মিয়া, সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, আওয়ামী লীগ নেতা নবী হোসেন, যবলীগ নেতা কাওসার আহমেদ, জয়নাল আবেদীন ও মরিাদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


