রূপগঞ্জে ৫ হাজার মানুষ পেল রফিকুল ইসলামের খাদ্যসামগ্রী বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ মে ২০২০, ১০:০৯ পিএম
রূপগঞ্জে গরীবের বন্ধু খ্যাত, আগামী দিনের কান্ডারী, রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের উদ্যোগে অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিদিনের ধারাবাহিকতায় সোমবার (১১ মে) দিনব্যাপী তারাব পৌরসভার ৮ নং ওয়ার্ড, নোয়াপাড়া, বিশ্বরোড, কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া, বড়ালু, পূর্বগ্রাম ও চরচনপাড়া এলাকার লোকজনের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর সুষম বন্টনের লক্ষ্যে রংধনু গ্রুপের বিশেষ টিমের নজরদারিদে প্রকৃত গরীব মানুষের হাতে তুলে দেওয়া হয়।
প্রকৃত অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী সুষম বন্টনের লক্ষ্যে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক তার নিজস্ব লোকজন ও ইউপি সদস্যদের নিয়ে বিশেষ টিম গঠন করেছেন। সঠিকভাবে ও সঠিক লোক যেনো খাদ্যসামগ্রী পায় সেজন্য এ টিম নজরদারি রাখছে। তাঁর এ উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়া, ৬নং ওয়ার্ডের সদস্য মোয়াজ্জেম হোসেন, ৫ নং ওয়ার্ডের সদস্য মাসুম আহম্মেদ, ৩ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন ভূঁইয়া, ৪ নং ওয়ার্ডের সদস্য আব্দুল হাই, ওসমান গনি, আরজু মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান বলেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক ভাই রূপগঞ্জবাসীর পাশে ছিলেন। ভবিষ্যতেও থাকবেন। তার এ জনহিতকর কর্মকান্ডেকে আমরা সাধুবাদ জানাই। আমরা সব সময় তার এ কাজের সাথে সংপৃক্ত আছি এবং থাকব।
সরেজমিনে ঘুরে দেখা যায়, খাদ্যসামগ্রী পেয়ে সাধারণ মানুষ আবেগ-আপ্লুত হয়ে পড়েন। অনেক বৃদ্ধ-বৃদ্ধা এভাবে খাবার পৌঁছে দেয়ায় রফিকুল ইসলাম রফিকের জন্য হাত তুলে দোয়া করেন।
তারাব এলাকায় খাদ্যসামগ্রী নিতে আসা ৫৪ বছর বয়সের সখিনা খাতুন বলেন, রোজার মাস খাওন পাইছি। আল্লায় যেন রফিক সাহেবরে আরো বড় করেন। ওনারে দেহি নাই। খালি নামই হুনলাম।
শুধু সখিনা খাতুন নয়, তার মতো আরো অনেকে খাদ্যসামগ্রী পেয়ে বেজায় খুশি। সবার একই বক্তব্য, জীবনে অনেক চেয়ারম্যান-মেম্বার দেখছি, ভোট দিছি কিন্তু কিছুই পাই নাই। রফিক সাহেব যেইভাবে মানুষের খোঁজখবর নেয়। এমুন মানুষই দরকার। ভোটে দাঁড়াইলে আমরা তারেই ভোট দিমু।
কায়েতপাড়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সদস্যরা বলেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিক ভাই মানুষকে নিয়ে ভাবেন। ওনার স্বপ্ন রূপগঞ্জের মানুষ পাশে থাকবেন সবসময়। ওনার ছোট ভাই মিজানুর রহমানও ভাল মনের মানুষ। এক কথায় পুরো পরিবার মানবতার ফেরিওয়ালা।
উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপের উদ্যোগে করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত এক যুগ ধরে এ দুই গ্রুপ রূপগঞ্জের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে রূপগঞ্জে ৫০ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।


