Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ইউর্কাড বিতরণ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২০, ০৯:৫৮ পিএম

বন্দরে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ইউর্কাড বিতরণ
Swapno

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ইউর্কাড বিতরণ করেছে সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন। সোমবার (১১ মে) বিকেল ৪টায় বন্দর সিএসডি এলাকায় ৩ হাজার ৫০০ পরিবারের মাঝে এ র্কাড বিতরণ করেন তিনি। 


এসময় উপস্থিত ছিলে, বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন জালু, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম, শ্রমিক লীগ নেতা দেওয়ান মোহাম্মদ আলী, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আজিজুল হাকিম প্রমুখ। 


কাউন্সিলর শাওন অংকন গনমাধ্যমকে জানান, জননেত্রী শেখ হাসিনার সরকার গরীব বান্ধব সরকার। তিনি সবসময় জনগণের পাশে থাকেন। করোনা ভাইরাসের কারণে সাধরণ মানুষ যখন কর্মহীন হয়ে পরেছে। ঠিক তখনই প্রধানমন্ত্রী  ত্রাণ তহবিল থেকে কর্মহীন মানুষদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছে। আমি জননেত্রীর সুস্বাস্থ্য ও র্দীঘায়ু কামনা করছি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন