Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে মার্কেটগুলোতে উপচেপড়া ভীড়, মানছেনা স্বাস্থ্যবিধি !

Icon

রূপগঞ্জ প্রতিনিধি  

প্রকাশ: ১১ মে ২০২০, ০৭:৩৫ পিএম

রূপগঞ্জে মার্কেটগুলোতে উপচেপড়া ভীড়, মানছেনা স্বাস্থ্যবিধি !
Swapno

রূপগঞ্জে গাউছিয়াসহ ১৩টি মার্কেট খুলেছে মালিকপক্ষ, মার্কেটগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীড়, মানছেনা স্বাস্থ্যবিধি। ফলে আতঙ্ক সৃষ্টি হচ্ছে মানুষের মনে। সোমবার দেখা যায় সকাল সাড়ে ৮টায় খুলেছে মার্কেটগুলো। আর বেলা ১০টার মধ্যেই পড়ে যায় ক্রেতাদের উপচেপড়া ভীড়। ক্রেতারা মানছেনা শারীরিক দুরত্ব। 


করোনা প্রতিরোধে মার্কেটগুলোর পক্ষ থেকে দেয়নি স্যানিটাইজার, স্প্রে, ক্রেতাদের মুখে নেই মাস্ক ও হাতে নেই গ্লাবস। ক্রেতারা ছোট ছোট বাচ্চাদের নিয়ে মার্কেটে বিনা বাধায় পোষাকের দোকানগুলোতে ভীড় জমাতে দেখা যায়। 


উপজেলার ভূলতা এলাকায় রয়েছে গাউছিয়া মার্কেট-১,২,৩ ও ৪, তাঁতবাজার, নুর ম্যানশন, আব্দুল হক সুপার মার্কেট, রেদোয়ান মার্কেট, রাবেত আল-হাসান শপিং কমপ্লেক্স, মোতালেব প্লাজা, ভাই ভাই কমপ্লেক্স, আউয়াল মার্কেট ও আজিজ মার্কেট। 


এলাকাবাসী বলেন, দেশের বড় কোন মার্কেটই খুলছে না। কিন্তু এই মার্কেটগুলো খুলার কারনেই ক্রেতাদের উপচেপড়া ভীড়। এসকল মার্কেটগুলো খুলা ঠিক হয়নি। লকডাউনের পর থেকে মার্কেটগুলো বন্ধ রেখে আজ খুলছে তাই মানুষের ভীড় অত্যন্ত বেশি। এ সকল মার্কেট খুলার ব্যাপারে জানতে মার্কেট মালিক ও কমিটির কোন লোকজন খুজে পাওয়া যায়নি।


সচেতনমহল মনে করেন, দেশে যখন করোনাভাইরাস সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেই মুহুর্তে রূপগঞ্জের মার্কেটগুলো খুলে দেয়া কোনক্রমেই সঠিক হয়নি। এই মুহুর্তে মার্কেট খুলে দেয়া রূপগঞ্জবাসীর জন্য আতঙ্কের কারণ হয়ে দাড়িয়েছে। তারা মনে করেন রূপগঞ্জবাসীকে বাঁচাতে মার্কেট বন্ধ রাখা দরকার।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন