Logo
Logo
×

নগরের বাইরে

তারেক রহমানের উপহার নির্যাতিত পরিবারে বিতরণ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১১ মে ২০২০, ০৭:২৩ পিএম

তারেক রহমানের উপহার নির্যাতিত পরিবারে বিতরণ
Swapno

বিএনপির রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় হামলা মামলা, নির্যাতনের শিকারসহ খুন, গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা যুবদল। গতকাল সোমবার বিকেলে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়। 


জানা গেছে, ২০১২ সালে রাজনীতির করতে গিয়ে হামলার শিকার হয়ে রূপগঞ্জের মাহাবুবুর রহমান মারা যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খোঁজ খবর নিয়ে এমন অসহায় পরিবারের মাঝে জেলা যুবদলের মাধ্যমে ঈদ উপহার ও অর্থ প্রদান করেন।

 

তারেক রহমানের প্রেরিত অর্থ বিতরণের সংবাদ পেয়ে উপজেলার বিভিন্ন এলাকার শত শত মানুষ জড়ো হয় গোলাকান্দাইল কাচারী বাড়িতে। পরে নিহতের স্বজনদের হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

 

এ সময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন চৌধুরী, সহসভাপতি দেলোয়ার হোসেন, মফিকুল ইসলাম খান, আফজাল কবির, যুগ্ন সম্পাদক নুর হাসান বাবুল, শামীম মিয়া, তথ্য বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম ভুঁইয়া, আশরাফ ভুঁইয়া, প্রচার সম্পাদক রাজীব ভুঁইয়া, নাসিম ভুঁইয়া, আব্দুল বাতেন, শামীম মিয়া, মনির হোসেন, রজব আলী ফকির, কবির হোসেন, খোকন মিশরী, শব্দর আলী, জাকির হোসেন, রূপগঞ্জ থানা যুবদল নেতা মোস্তফা মিয়া, নাজমুল হাসান, আরিফ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 


এ সময় নেতাকর্মীরা বলেন, রূপগঞ্জসহ নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের খোজ নিয়ে ঈদ উপহারসহ নগদ অর্থ প্রদান করছেন। সকল নেতাকর্মীরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন