Logo
Logo
×

নগরের বাইরে

১৩২০০ পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২০, ০৬:৫৩ পিএম

১৩২০০ পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

রূপগঞ্জে ১৩ হাজার ২শ’ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের একটি চৌকস দল। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-১৯-৬৯৯২), নগদ ৯ হাজার টাকা, ৪ টি মোবাইল, ৪ টি সিমকার্ড জব্দ করে র‌্যাব সদস্যরা।  


গ্রেফতারকৃতরা হলেন, রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণ বাসাবো এলাকার ২১২ নম্বর বাড়ির মৃত আব্দুল হামিদের ছেলে মোঃ জামাল হোসেন ও মাইক্রোবাস চালক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বৈদ্যারকান্দি এলাকার আব্দুল মালেকের ছেলে কামরুল হাসান।

 

সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবদুল্লাহ আল মেহেদী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে । 


সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কক্সবাজার কলাতলী এলাকা থেকে মাইক্রোবাস যোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মাদক ব্যবসায়ীরা কাঞ্চন হয়ে ঢাকার দিকে আসছে। 


এ সংবাদে র‌্যাব চৌকস দল কাঞ্চন কালাদী এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ৯ টার দিকে দ্রুত গতির ওই মাইক্রোবাস গতিরোধ করে র‌্যাব। পরে অভিযান চালিয়ে ১৩ হাজার ২শ’ পিছ ইয়াবা, নগদ ৯ হাজার টাকা, ৪ টি মোবাইল, ৪ টি সিমকার্ড ও একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-১৯-৬৯৯২) জব্দ করে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন