Logo
Logo
×

নগরের বাইরে

বন্দর প্রেসক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ১১ মে ২০২০, ০৬:৩৩ পিএম

বন্দর প্রেসক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
Swapno

সামাজিক দূরত্ব বজায় রেখে ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা  হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ খাদ্র সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী মাধ্যে ছিলো চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।


খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম. মাসুদ, বন্দর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেন, সহ-সভাপতি কাজিম আহাম্মেদ, সদস্য জি.এম. সুমন. মাহফুজুল আলম জাহিদ ও মেহেদী হাসান রিপন প্রমুখ। 

 

সরকারের পাশাপাশি বিত্তবানদের সহযোগিতার হাত সম্প্রসারনের  অনুরোধ জানিয়ে বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খান খাদ্য বিতরণ কালে বলেন, ডাক্তার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশাপাশি  মহামারি করোনা ভাইরাসে জীবনের ঝুকি নিয়ে প্রতিদিন কাজ করে যাচ্ছে সাংবাদকর্মীরা।

 

গনমাধ্যমকর্মীরা সবসময় জনগনের কল্যানে কাজ করে। সামর্থ্য অনুযায়ী যেকোন প্রতিকুল পরিস্থিতিতে বন্দরবাসী পাশে থাকবে সংবাদকর্মীদের প্রানের সংগঠন বন্দর প্রেসক্লাব।     
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন