ভাসমান বেদে পল্লীতে নারগিছ মাকসুদের ত্রাণ সামগ্রী
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২০, ০৬:২৯ পিএম
বন্দরে ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ভাসমান কর্মহীন বেঁদে সম্প্রদায়ের অর্ধ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ঐতিহ্যবাহী কাজী পরিবারের সুযোগ্য কন্যা নারগিছ মাকসুদ। সোমবার (১১ মে) দুপুরে তার নিজস্ব অর্থায়নে এ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে ওই সময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক বজলুর রহমান, শ্রীশ্রী ললিত সাধু আশ্রম কমিটির সভাপতি বাদল চন্দ্র দাস, সমাজ সেবক ইকবাল হোসেন প্রমূখ ।
ভাসমান বেদে পল্লীর সরদার আবু তাহের জানান, মহামারি করোনায় কর্মহীন বেঁদে পরিবারের মাঝে দ্বিতীয় দফায় ভাসমান বেঁদেদের ত্রাণ দিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেন মাকসুদের সহধর্মীনী নারগিছ মাকসুদ।


