দেশব্যাপী করোনায় ভয়াল থাবা শুরু হয়েছে তার মধ্যে হট স্পট হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা। এই জেলার শিল্পখ্যাত উপজেলা রূপগঞ্জ যেখানে করোনায় আক্্রান্ত ও কম নয়। মঙ্গলবার পর্যন্ত দুইজন মৃত্যুবরণ ও ৫১ জন আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ জন।
দেশের এ ক্রান্তিকালে মাঠ পর্যায়ে ডাক্তার, সাংবাদিক ও পুলিশের পাশাপাশি প্রশাাসনের কর্মকর্তারাও করোনাযোদ্ধা হিসাবে মাঠে দিনরাত কাজ করছেন।
রূপগঞ্জে করোনাযোদ্ধা হিসেবে মাঠে সক্রিয় হয়ে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী আফিসার (ইউএনও) মমতাজ বেগম।
ইতিপূর্বে নিজের এক মাসের বেতন নিম্নবৃত্ত মানুষের সাহাযার্থে তিনি দান করে দিয়েছেন। শুধু বেতনই নয়, এর সাথে বৈশাখের উৎসব ভাতাও তিনি তুলে দিয়েছেন জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে।
রূপগঞ্জবাসীর সেবায় চষে বেড়াচ্ছেন উপজেলার বিভিন্ন এলাকার অলি গলিতে। তার আন্তরিক প্রচেষ্টা নজর কেড়েছে রূপগঞ্জবাসীর। একজন যোদ্ধার ভূমিকা রয়েছেন তিনি। করোনাভাইরাস পরিস্থিতিতে উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে আতঙ্ক বিরাজ করছে।
করোনাভাইরাস পরিস্থিতি ভালো রাখতে দিনরাত মাঠে কাজ করে যাচ্ছেন ইউএনও মমতাজ বেগম। জনগণকে সচেতন করা, হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি কর্মহীন মানুষের খোঁজ-খবর রাখা ইত্যাদি নিশ্চিত করছেন জোড়ালোভাবে।
তিনি হাটবাজারে সচেতনতামূলক প্রচারণা চালানো, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাজার তদারকি করা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং মানুষকে ঘরে রাখতে উপজেলার বিভিন্ন এলাকার অলি গলিতে কাজ করে নজির স্থাপন করেছেন করোনাযোদ্ধা ইউএনও মমতাজ বেগম।
৩৩৩ নম্বরে ফোন দেওয়া হতদরিদ্রদের বাড়ি পাঠাচ্ছেন ত্রাণ। সাথে ত্রাণ কার্যক্রমে করছেন তদারকি। করোনায় আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন এবং বাকীদের নিরাপদ রাখতে করছেন লকডাউন। সেনাবাহিনীসহ আইনশৃঙ্গলা বাহিনীকে সঙ্গে প্রায়ই করছেন অভিযান।
প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম-কানুনগুলো সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা সেই বিষয় নিশ্চিত করতে ছুটে চলেছেন উপজেলা এলাকায়। সেই সঙ্গে হোটেল, চায়ের দোকানসহ অন্যান্য দোকান বন্ধ রাখার বিষয়ে প্রতি মুহূর্তে কঠোর নজরদারি করছেন। করোনামুক্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো কাজটি করছেন তিনি ।
করোনাযোদ্ধা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের এমন কর্মকান্ডে উপজেলাবাসীর কাছে ভূয়সী প্রশংসা পাচ্ছেন। উপজেলাবাসীর জন্য তিনি আন্তরিকভাবে যে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয় বলে মনে করছেন এলাকার সচেতনমহল। আন্তরিকতা থাকলে একজন ইউএনও একটি উপজেলার জন্য অনেক কিছু করতে পারেন, ইউএনও মমতাজ বেগম যেন তার’ই উদাহরণ।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম বলেন, সকলের সহযোগিতা ছাড়া করোনা প্রতিরোধ করা সম্ভব না তাই সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করছি পাশাপাশি সকলকে নিজ গৃহে অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছি।


