Logo
Logo
×

নগরের বাইরে

এমপি বাবুর নির্দেশে ধান কেটে দিলো ছাত্রলীগের নেতাকর্মীরা

Icon

আড়াইহাজার প্রতিনিধি 

প্রকাশ: ১০ মে ২০২০, ০৯:৪০ পিএম

এমপি বাবুর নির্দেশে ধান কেটে দিলো ছাত্রলীগের নেতাকর্মীরা
Swapno

আড়াইহাজারে এক কৃষকের ধান কেটে দিলো উচিৎপুরা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। রোবাবর (১০ মে) সাকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ ধান কেটে দেন তারা।


ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ লতিফ ও সরকারি সফর আলী কলেজের জিএস আয়ুবুর রহমানের নেতৃত্বে উচিৎপুরা ইউনিয়ন ছাত্রলীগসহ শেখ রাসেলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ধান কাটায় অংশ নেন আড়াইহাজার উপজেলা শেখ রাসেলের সহসভাপতি শাহিন আলম, উচিৎপুরা ইউনিয়ন সভাপতি রাহুল আহমেদ, সাধারণ সম্পাদক হিমেল আহমেদ, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেলের সভাপতি সভাপতি সিয়াম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সিয়াম আহমেদ, উচিৎপুরা ইউনিয়ন ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ। 


এমএ লতিফ বলেন, জাঙ্গালিয়া এলাকার আলী আহাম্মদ নামে এক কৃষকের ৩০ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা আমি ও  জিএস আয়ুবুর রহমানের নেতৃত্বে উচিৎপুরা ইউনিয়ন ছাত্রলীগসহ শেখ রাসেল সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন